ঘরেই তৈরি করে ফেলুন মজাদার ফ্রাইড চিকেন - Sompurna

টিপস

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, October 30, 2018

ঘরেই তৈরি করে ফেলুন মজাদার ফ্রাইড চিকেন


বিকেলের নাস্তায় একটু ভাজাভাজি খাবার খেতেই সকলে বেশ পছন্দ করে থাকেন। আর শীতকাল হলে তো কথাই নেই। একটু তেলে ভাজা গরম গরম কুড়মুড়ে নাস্তা খাবার জন্য সকলেই উন্মুখ হয়ে থাকেন। তাহলে চলুন না আজকে শিখে নেয়া যাক সব চাইতে জনপ্রিয় একটি ফাস্টফুড আইটেম ‘চিকেন ফ্রাই’ বা ফ্রাইড চিকেন  তৈরির সব চাইতে সহজ রেসিপিটি। স্বাদের দিক দিয়ে এটি কোনো অংশেই রেস্টুরেন্টের চাইতে কম নয়।

উপকরণঃ

  • -৮ টুকরো চামড়া সহ মুরগী (লেগ/ড্রামস্টিক/ব্রেস্ট/উইংস)
  • – ১ কাপ ময়দা
  • – আধা চা চামচ গোল মরিচ গুড়া
  • – আধা চা চামচ আদা বাটা
  • – আধা চা চামচ পেঁয়াজ বাটা
  • – লবণ পরিমাণমতো
  • – আধা চা চামচ মরিচ গুঁড়ো
  • – আধা চা চামচ প্যাপরিকা পাউডার
  • – ১ টি ডিম
  • – আধা কাপ তরল দুধ
  • – ১ কাপ কর্ণফ্লেক্স গুঁড়ো (যদি কর্ণফ্লেক্স গুঁড়ো না থাকে তবে পাউরুটি চুলায়, টোস্টারে কিংবা ইলেকট্রিক ওভেনে টোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিতে পারেন)


পদ্ধতিঃ

  • – প্রথমে একটি পাত্রে ডিম ও দুধ একসাথে ভালো করে মিশিয়ে নিন। এতে সামান্য লবণ, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মিশিয়ে এতে মুরগীর টুকরোগুলো ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন।
  • – ওপর একটি পাত্রে ময়দা নিয়ে সব গুঁড়ো মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এতেও সামান্য লবণ দিয়ে দিন। খুব ভালো করে মিশিয়ে নিন।
  • – মুরগীর টুকরো গুলো একে একে ডিমের মিশ্রণ থেকে তুলে ময়দার মিশ্রণে দিয়ে ভালো করে ওপরে কোট করে নিন।
  • – এরপর আবার বেঁচে যাওয়া ডিমের মিশ্রনে চুবিয়ে হালকা করে ময়দায় গড়িয়ে নিয়ে কর্ণফ্লেক্স গুঁড়ো বা পাউরুটির গুঁড়ো ওপরে গড়িয়ে ওপরে কোট দিয়ে নিন ভালো করে।
  • – একটি বড় কড়াইয়ে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করে লালচে করে ভেজে তুলুন। একটি কিচেন পেপারের উপর রাখবেন। এতে অতিরিক্ত তেল ঝড়ে যাবে। তবে সাবধানে ভাজবেন এবং অল্প থেকে মাঝারি আঁচে ভাজবেন। নতুবা ওপরে লালচে হলেও ভেতরে হবে না।
  • – ব্যস, ভালো করে ভাজা হয়ে গেলে কুড়মুড়ে মজাদার এই রেস্টুরেন্টের স্বাদের চিকেন ফ্রাইয়ের মজা নিন ঘরে বসেই।


লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here