উপকরন :
কোফতার_তৈরির_জন্য-
- -বিফ কিমা ৬৫০ গ্রাম
- -পেঁয়াজ মিহি কুঁচি ১/২ কাপ
- -কাঁচা মরিচ মিহি কুঁচি ২ টেবিল চামচ
- -আদা বাটা ১ টেবিল চামচ
- -রসুন বাটা ১ টেবিল চামচ
- -লবন পরিমানমত
- -জিরা গুঁড়া ১ চা চামচ
- -ধনিয়া গুঁড়া ১ চা চামচ
- -দারচিনি ২ টুকরা, এলাচ ৪ টি, লবঙ্গ ৫ টি, তেজপাতা ২ টি-সবগুলো একসাথে গুঁড়া করে নেয়া
- -গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ
- -মরিচ গুঁড়া ১ চা চামচ
- -জয়ফল ১/২ চা চামচ
- -জয়িত্রী ১/২ চা চামচ
- -ময়দা ৩ টেবিল চামচ
- -তেল পরিমানমত (মিটবল ভাঁজার জন্য)
গ্রেভি_তৈরির_জন্য-
- -পেঁয়াজ বাটা ১/২ কাপ
- - আদা বাটা ১ টেবিল চামচ
- -রসুন বাটা ১/২ টেবিল চামচ
- -মরিচ গুঁড়া ১ চা চামচ
- -জয়ফল ১/২ চা চামচ
- -জয়িত্রী ১/২ চা চামচ
- -গোলমরিচ ১/২ চা চামচ
- -লবন পরিমানমত
- -পোস্ত বাটা ১ টেবিল চামচ
- -বাদাম বাটা ১০ টি
- -টক দই ১/২ কাপ
- -দারচিনি ২ টুকরা, এলাচ ৪ টি, লবঙ্গ ৫ টি, তেজপাতা ২ টি-সবগুলো একসাথে গুঁড়া করে নেয়া
- -চিনি ২ চা চামচ
- -তেল ১/৪ কাপ
পোলাওর_জন্য-
- -পোলাও চাল ২ ১/২ কাপ
- -এলাচ ২ টি, দারচিনি ২ টুকরা, তেজপাতা ১ টি
- -পেঁয়াজ কুঁচি ১/২ কাপ
- -আদা বাটা ১ টেবিল চামচ
- -লবন পরিমানমত
- -গরম পানি ৪ ১/৪ কাপ বা পরিমান বুঝে
- -জাফরান কালার ২ ফোটা
- -কেওড়া জল ১ টেবিল চামচ
- -গুঁড়া দুধ ১ টেবিল চামচ
- -আস্ত কাঁচা মরিচ ৪/৫ টি
- -পেঁয়াজ বেরেস্তা ১/২ কাপ
- -ঘি ১/৩ কাপ
প্রস্তুত প্রনালী :
১। প্রথমে কোফতা তৈরির সব উপকরন একসাথে মিশিয়ে গোল গোল কোফতার আকারে গড়ে তেলে ভেঁজে নিন।
২। এখন এই তেল থেকে ১/৪ কাপ তেল আলাদা পাত্রে নিয়ে চুলায় বসিয়ে দিন। এবার গ্রেভি তৈরির সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে তেলে ঢেলে দিন। মশলা বেশ সময় নিয়ে অল্প অল্প পানি সহ কষিয়ে নিন।
৩। মশলা কষাতে কষাতে মশলার উপর তেল উঠে এলে ভেঁজে রাখা বলগুলো এর মধ্যে দিয়ে দিন। মশলার সাথে বলগুলো ভালকরে মিশিয়ে আবার একটু কষিয়ে নিন। সামান্য পানি দিন। পাত্র ঢেকে দিন ১০ মিনিটের জন্য।
৪। খেয়াল রাখবেন মশলা যাতে পাত্রের নিচে না লেগে যায়। মাঝে মাঝে সাবধানে সব নেড়ে দিন। গ্রেভিটা মাখা মাখা হয়ে তেল উপরে উঠে এলে চুলা বন্ধ করে পাত্র ঢেকে রেখে দিন।
৫। এবার আলাদা পাত্রে পোলাও তৈরি করে নিন। পোলাও তৈরির আগে চাল ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রেখে এরপর চাল থেকে পানি ঝরিয়ে নিন। এবার পাত্রে ঘি গরম দিন। আস্ত গরম মশলা এবং পেঁয়াজ দিন। পেঁয়াজ একটু ভেঁজে পোলাও চাল দিয়ে দিন। চুলার আঁচ মাঝারী রাখুন।
৬। পোলাও চাল ঘিতে ২-৩ মিনিট ঘন ঘন নেড়ে ভেঁজে নিয়ে এর মধ্যে আদা বাটা এবং লবন দিন। এরপর পরিমানমত গরম পানি দিয়ে সব একসাথে নেড়ে দিন। পানি ভালোভাবে ফুটে পানি কমে আসা শুরু হলে পাত্রের ঢাকনা দিয়ে দিন। এবার চুলার আঁচ একেবারে কমিয়ে পোলাও দমে দিয়ে রাখুন ১৫ মিনিটের জন্য।
৭। ১৫ মিনিট হয়ে গেলে অর্ধেক পোলাও তুলে এর উপর রান্না করা কোফতা বল পুরোটা ঢেলে বিছিয়ে দিন। এরপর তুলে রাখা পোলাও দিয়ে কোফতা বল ঢেকে দিন। এখন পোলাওর উপর কেওড়া জল, জাফরান কালার, গুঁড়াদুধ, কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে পাত্র ঢেকে আবার ৮ মিনিটের জন্য দমে দিন।
৮। ৮ মিনিট পর চুলা বন্ধ করে দিন। এরপর পাত্রের দুই পাশ ধরে হালকা হাতে ঝাঁকিয়ে পোলাও এবং মিটবল একসাথে মিশিয়ে নিন। একবারে পরিবেশনের সময় পাত্রের ঢাকনা খুলুন।
ব্যাস তৈরি হয়ে গেল কোফতা পোলাও বা কোফতা বিরিয়ানি 😊।


No comments:
Post a Comment