সসেজ পিজ্জা - Sompurna

টিপস

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, November 9, 2018

সসেজ পিজ্জা


পিজ্জা ডোর জন্য :
– ময়দা ৩ কাপ
– তরল দুধ ১ কাপ (উষ্ণ)
– ইস্ট দেড় চা চামচ
– চিনি ১ চা চামচ
– লবন ১/২ চা চামচ
– তেল ২ টেবিল চামচ ( এই মেজারমেন্ট এ দুইটি পিজ্জা হবে )

এছাড়া আরও যা যা লাগবে :

  • – পিজ্জা সস / টমেটো সস
  • – ক্যাপসিকাম কুচি
  • – পিয়াজ কুচি
  • – মজারেলো চিজ গ্রেট করা
  • – আনারস কুচি (ইচ্ছা)
  • – অরিগানো
  • – গোলমরিচ গুড়া
  • – সসেজ পাতলা স্লাইচ
  • – টমেটো পাতলা স্লাইচ

  • – একটি বাটিতে তরল দুধ (হালকা গরম) নিয়ে ইস্ট আর চিনি মিশিয়ে একে একে লবন,তেল আর ময়দা দিয়ে ভালো করে মথে খামির বানিয়ে ২-৩ ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে ।

  • – ২-৩ ঘন্টা পর পিজ্জার খামির টা ফুলে উঠবে । এবার খামির টা আবারও মথে দুই ভাগ করে নিতে হবে । [ এই মেজারমেন্ট এ দুইটি পিজ্জা হবে ]

  • – যেকোনো পিজ্জা ট্রে বা প্যানে তেল মাখিয়ে এক ভাগ খামির ট্রে তে রেখে হাত দিয়ে চেপে চেপে মোটা রুটি বানিয়ে আরও ১৫-২০ মি: রেখে দিতে হবে ।

  • – এবার রুটির ওপর পিজ্জা সস মাখিয়ে একে একে ক্যাপসিকাম কুচি,পিয়াজ কুচি,আনারস কুচি,টমেটো স্লাইচ,সসেজ স্লাইচ দিয়ে সামান্য লবন (যদি লাগে)অরিগানো ও গোলমরিচ গুড়া ছিটিয়ে দিতে হবে । এরপর বেশ খানিক টা মজেরেলো চীজ উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে । এবার প্রি হিটেড ওভেনে ১৮০ ডিগ্রী তাপমাত্রায় ১৫-২০ মি: বেক করতে হবে ।হইয়ে গেলো মজাদার সসেজ পিজ্জা………. 🙂


সসেজের পরিবর্তে চিকেন বা শ্রিম্প দিয়ে পিজ্জা বানানো যাবে তবে তা আগে থেকে সামান্য করে সয় সস,রসুন বাটা,টমেটো সস,লবন দিয়ে শুকনা করে রান্না করে নিতে হবে

আপনার পিজ্জা কে দেখতে আকর্শনীয় করতে মজারেলা চিজ এর উপর আবার লম্বা করে স্লাইচ করা ক্যাপসিকাম – টমেটো দিয়ে সাজিয়ে বেক করতে পারেন


লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here