শীত স্পেশাল মজাদার বিবিখানা পিঠা - Sompurna

টিপস

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, January 5, 2019

শীত স্পেশাল মজাদার বিবিখানা পিঠা



ঐতিহ্যবাহী এই পিঠার নাম বিবিখানা। আর এই পিঠা নিয়েই আমাদের আজকের আয়োজন। ছোটবেলায় নানি-দাদির হাতে এই পিঠাটি খাওয়ার যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন এই পিঠাটি কত সুস্বাদু। আর যারা এই পিঠাটি নিজেই তৈরি করতে চান তারা দেখে নিন এর পুরো প্রণালী।

উপকরণ
চালের গুড়া – ১ কাপ
ময়দা – ১/২ কাপ
নারকেল কোরা – ১/২ কাপ
লবন – ১/৪ চা চামচ
ডিম – ২ টা
বেকিং পাউডার – ১/২ চা চামচ
খেজুরগুড় – ১/২ কাপ
চিনি – ১/২ কাপ
ঘি – ১/৪ কাপ

প্রণালী

– একটা বোলে সব উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিন।

– টিফিন বক্স এর বাটিতে বা কেক টিনে তেল মেখে নিয়ে গোলা ঢেলে দিন।

– প্রিহিটেড ওভেনে ১৮০ তাপে ৪০মিঃ বেক করে নিন।

– চুলায় করতে চাইলে তাওয়া বা কড়াইয়ে বালি গরম করে তাতে বক্স টা বসিয়ে দিন।

– মাঝারী তাপে আধাঘণ্টা রেখে দেখে নিন। পিঠা পুরোপুরিভাবে সিদ্ধ হয়েছে কিনা।

– ভালোভাবে হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে কেটে নিন।



লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here